খুলনার শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম তিনদিনের তাবলীগী সফরে বের হচ্ছেন

ফাতেহ ডেস্ক :

সম্প্রতি খুলনার বাগমারা দারুস সালাম মসজিদে একত্রিত হয়েছিলেন জেলার শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। আলোচনায় সিদ্ধান্ত হয়, বর্তমান তাবলীগ জামাতের এই সঙ্কটপূর্ণ অবস্থা সৃষ্টির একটি উল্লেখযোগ্য কারণ হলো দীর্ঘদিন ধরে উলামায়ে কেরামের এই ময়দানে প্রত্যক্ষ অনুপস্থিতি, তাই দাওয়াত ও তাবলীগের এ কাজে সম্ভাব্য ফুরসতগুলোতে আলেমদের সময় দিতে হবে।

একটি সূত্র জানিয়েছে, ওই মজলিসে উপস্থিত আলেমরা বলেন, যেহেতু ওলামায়ে কেরামের প্রধান দায়িত্ব পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য ওলামায়ে কেরাম তৈরি করা, সেজন্য ইচ্ছা থাকলেও মাদরাসার ব্যস্ততার কারণে উলামায়ে কেরামের পক্ষে এই অঙ্গনে পর্যাপ্ত সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না।

সামনে কুরবানীর ব্যস্ততার কারণে যেহেতু মাদ্রাসাগুলিতে সবক বন্ধ থাকবে, তাই এই সময়ের মধ্যেই দাওয়াত ও তাবলীগের ময়দানে কিছু সময় ফারেগ করা সহজ হবে। খুলনার আলেমরা সিদ্ধান্ত করেছেন, তাই চলতি ১৮–২০ আগস্ট শনি, রবি, সোম তিন দিনের জন্য একটি জামাত বের হবে।

এই জামাতের সাথীদের মধ্যে থাকবেন — মাওলানা মোস্তাক সাহেব (মুহতামিম, দারুল উলুম মাদ্রাসা), মুফতি রফিকুল ইসলাম সাহেব (সাবেক নায়েবে মুহতামিম, দারুল উলুম মাদ্রাসা), মুফতি গোলামুর রহমান সাহেব (মুহতামিম,ফুলবাড়ি গেট মাদ্রাসা), মুফতি আব্দুল হাই সাহেব (মুহতামিম, মোহাম্মদ নগর মাদ্রাসা), মুফতি মাহমুদুল হাসান সাহেব (মুহাদ্দিস, মাদানী নগর মাদ্রাসা), মুফতি আব্দুল্লাহ ইয়াহয়া সাহেব (মুহতামিম, মারকাজুল উলুম খুলনা), এছাড়াও। খুলনায় উলামায়ে কেরামের আরেকটি বড় জামাত খুরুজ হওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। #

আগের সংবাদচলে গেলেন কফি আনান
পরবর্তি সংবাদকোরবানীর হাট, নানা দিক