
উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটি কলেজ একাদশ শ্রেনী-ডিগ্রী প্রথম বর্ষের নবীন বরন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০১৬। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, জনাব মজিবুর রহমান সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দক্ষিণখান আদর্শ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অত্র প্রতিষ্ঠানের সভাপতি, এস এম তোফাজ্জল হোসেন(বীর মুক্তিযোদ্ধা)।
বিশেষ অতিথি, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিদ্যুৎসাহী মেম্বার, জনাব আব্দুল মাজেদ। বক্তব্য রাখেন:এসএম মোজাম্মেল হক শিক্ষা কমপ্লেক্সে’র সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ। যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সফলতায় রূপ নিয়েছে, শিক্ষক সোহেলী পারভীন, হারুন উর-রশীদ, মুস্তাকুর রহমান। সকাল ১০ টায় শুরু হয়ে দুই পর্বের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয় বিকাল ৪ টায়। প্রথম পর্বে আলোচনা সভা, নবীন বরন, পুরস্কার বিতরণ ।
অনুষ্ঠানের শুরুতেই নবীন ছাত্র-ছাত্রীদেরকে ফুল দিয়ে বরন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রদ্ধার সাথে স্বরণ করছি বড় ভাইকে যার অক্লান্ত পরিশ্রমে এই কলেজ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। যেসব নবীন ছাত্র এখানে ভর্তি হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তিনি সবাইকে ভালো করে পড়াশুনা করার পরামর্শ দেন। স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, বড় ভাই স্বপ্ন দেখতেন এই বিদ্যালয় একদিন মহাবিদ্যালয়ে পরিনত হবে, আজ সে স্বপ্ন স্বার্থক, গরিব অসহায় ছাত্রদের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যাতে কোন ছাত্র শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়।
