আগামীকাল থেকে শুরু হচ্ছে বেফাক-এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা

আগামীকাল ১৫ এপ্রিল রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা। আজ বেফাকের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ৮ দিনব্যাপী এ পরীক্ষা শেষ হবে আগামী ২২ এপ্রিল। প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরের পরীক্ষার্থীরা একযোগে এ কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর বেফাকভূক্ত তাকমিল শিক্ষার্থীরা ‘হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া-এর অধীনে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিবেন।
সারাদেশের ১০০৯ কেন্দ্রে মোট ১১৯৫৪১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। যাদের মধ্যে ৪৬৪ কেন্দ্রে ৭১৫১৫ পুরুষ শিক্ষার্থী এবং ৫৪৪টি কেন্দ্রে ৪৮০২৬ জন নারী পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
বিবৃতিতে পরীক্ষার কার্যক্রম সফলভাবে সমাপ্ত করতে বোর্ডের সকল স্তরের দায়িত্বশীল, কেন্দ্রপ্রধান, পরিদর্শকগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

আগের সংবাদব্যাপক আয়োজনে উত্তরা আনোয়ারা মডেল ইউনিভার্সিটির নবীন বরন
পরবর্তি সংবাদআল্লামা সালেম কাসেমীর ইন্তেকালে আল্লামা শাহ আহমদ শফীর শোক