চীনে হোটেলে আগুন লেগে ১৮ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক: চীনের হারবিন শহরের একটি হোটেলে আগুন লেগে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকালে, সান আইল্যান্ড রিসোর্ট এলাকার হোটেলটিতে আগুনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম- সিনহুয়া।

কি কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত নয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগের সংবাদমৌসুমী ব্যবসায়ীদের হতাশ না হওয়ার আহ্বান
পরবর্তি সংবাদকুরবানী পশুর চামড়া কালেকশন: সামাজিক সেবা, সমস্যা এবং বিকল্প চিন্তা