সংরক্ষিত আসনে ২য় দিনের মতো ফরম দিচ্ছে আ.লীগ

ফাতেহ ডেস্ক

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো দলের মনোনয়ন ফরম বিক্রির করছে আওয়ামী লীগ। আজ বুধবার সকাল থেকেই আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে এই ফরম বিক্রি চলছে।

গতকালের মতো আজও আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় দেখা যায়। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিটি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা।

এর আগে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন করেন। প্রথম ফরমটি দেওয়া হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক নার্গিস রহমানকে। সংরক্ষিত নারী আসনের জন্য আটটি বিভাগে মনোনয়ন ফরম দেওয়া হচ্ছে।

আগের সংবাদসীমান্তের আকাশে ভারতীয় ড্রোন
পরবর্তি সংবাদ২০ দল-ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠকের পর বিএনপির সিদ্ধান্ত