
ফাতেহ ডেস্ক
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ।
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফারুককে সমর্থন দিয়ে তিনি সরে দাঁড়ান।
বৃহস্পতিবার ২৭ ডিসেম্বর এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে দেখা করতে যান ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ প্রার্থী আকবর হোসেন পাঠন ফারুক।
এ সময় এরশাদ ফারুককে জড়িয়ে ধরেন। একই সঙ্গে এ আসনে ফারুককে সমর্থন দিয়ে নিজে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আজ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ফারুক বারিধারার প্রেসিডেন্ট পার্কে যান।
