
ফাতেহ ডেস্ক : আফগানিস্তানের কাবুলে খুন হয়েছেন যুক্তরাষ্ট্রের উটাহ শহরের মেয়র ব্রেন্ট টেইলর। শনিবার তাকে হত্যা করা হয় বলে দাবি, উটাহর লেফটেন্যান্ট গভর্নর স্পেন্সার কক্সের।
টেইলর, নর্থ অগডেন শহরের মেয়র ও উটাহ ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন। এ বছরের শুরুর দিকে তাকে আফগানিস্তানে চতুর্থ বারের মতো নিয়োগ দেয়া হয়।
সম্প্রতি আফগানিস্তানে মার্কিন নেতৃতাধীন ন্যাটো সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে তালেবান ছাড়াও আফগান সেনাদেরও হাতেও বেশ কয়েকজন ন্যাটো সদস্য নিহত হয়।
অক্টোবরে কান্দাহারে ন্যাটো কমান্ডার জেনারেল স্কট মিলারকে হত্যার চেষ্টা হলেও বেঁচে যান তিনি।
