চট্টগ্রামে তেলের ডিপোর আগুন নিয়ন্ত্রণে

ফাতেহ ডেস্ক

চট্টগ্রামের ফৌজদারহাটে তেলের ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর পৌনে ২টার দিকে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানিয়েছেন, ঘটনার পর ২৫টি গাড়ি নিয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ শুরু করে।

বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তেলের ডিপোর আশপাশের কয়েকটি বাড়িঘরও পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আগের সংবাদএবার টিআইবির প্রতিবেদন প্রত্যাখান করলেন সিইসি
পরবর্তি সংবাদকাল সচিবালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী