জামায়াতের বিচারের জন্য আইন সংশোধন হচ্ছে : আইনমন্ত্রী

ফাতেহ ডেস্ক

যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে জামায়াতের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আবারও সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক দল হিসেবে যুদ্ধাপরাধী জামায়াতের বিচার করা যায় কিনা সে বিষয়ে আইন সংশোধন করা হচ্ছে। আমরা ইতিমধ্যে ড্রাফট করে রেখেছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলে মন্ত্রিসভায় তা উপস্থাপন করা হবে।

আগের সংবাদখালেদা জিয়ার জীবন নিয়ে গভীর চক্রান্তে সরকার : রিজভী
পরবর্তি সংবাদটুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা