সুইজারল্যান্ডে ২টি বিমান বিধ্বস্ত, নিহত ২৩

ফাতেহ ডেস্ক:  সুইজারল্যান্ডের পার্বত্য এলাকায় ২টি পৃথক পৃথক বিমান বিধ্বস্ত হয়ে ২৩ জন নিহত হয়েছেন। প্রথম বিমানটি আল্পস এলাকায় একটি বনে বিধস্ত হয়ে একই পরিবারের অন্তত চারজন নিহহ হয়েছে।

এরপরে ‘জেইউ-এয়ার’ এর জেইউ-৫২ মডেলের আরো একটি বিমান অন্তত ১৭জন যাত্রী ও দু’জন চালক নিয়ে বিধ্বস্ত হলে ১৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ‘রয়টার্স’

শনিবার দেশটির পুলিশ এক বিবৃতিতে জানায়, দ্বিতীয় বিমান বিধ্বস্তের বিষয়ে তেমন কিছু জানা না গেলেও প্রশাসন অন্তত ৫টি হেলিকপ্টার ও প্রচুর পরিমাণে উদ্ধার কর্মী পাঠিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার স্থান গ্রোবুয়েন্ডেনের পিস সেগনাস পর্বতে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

আগের সংবাদকয়েক হাজার শিক্ষার্থীর বিক্ষোভ শাহবাগে
পরবর্তি সংবাদশিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী