
ফাতেহ ডেস্ক
ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে তাবলীগ জামাত নেতাদের আজকের বৈঠকে বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত হবে। বেলা ৩টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে তাবলিগ জামাতের দুই পক্ষের বৈঠকের পর, বিবদমান দুইপক্ষই একসঙ্গে বিশ্ব ইজতেমায় অংশ নেয়ার কথা জানান। আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে তাবলিগের কেন্দ্রীয় আমির ভারতের মাওলানা সাদের না আসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে সাদপন্থীদের হামলা ও সংঘর্ষে নিহত হন একজন। এরপর বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেয় সরকার।
