একনেকে অনেক প্রকল্প পাস রাজনৈতিক বিবেচনায়

ফাতেহ ডেস্ক: অর্থবছরের প্রথম তিন মাসে একনেকে অনুমোদন হওয়া বেশিরভাগ প্রকল্পে নেই এডিপি বরাদ্দ। যার মধ্যে অনেক প্রকল্পই আবার নেয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। যা অর্থনীতির জন্য কাম্য নয় বলছেন বিশ্লেষকরা। তবে নির্বাচনকে কেন্দ্র করে প্রকল্প অনুমোদনকে ইতিবাচক হিসেবেই দেখছে পরিকল্পনা কমিশন।

চলতি অর্থবছরে এ পর্যন্ত একনেকে অনুমোদন দেয়া হয়েছে ১২৬ প্রকল্প। যা বাস্তবায়নে ব্যয় হবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা। যার বেশিরভাগই নতুন এবং অনেক প্রকল্পে বার্ষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি বরাদ্দ নেই। অনুমোদন হওয়া প্রকল্প গুলোর মধ্যে আছে সড়ক মেরামত, মাদ্রাসা তৈরি ও বস্তিবাসির জন্য ফ্ল্যাট নির্মাণ।

অর্থনীতিবিদরা জানান, এডিপি বরাদ্দ না থাকায় এসব প্রকল্প বাস্তবায়নে সঠিক সময়ে অর্থ ব্যয় করা সম্ভব হবে না। তাই নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ না হওয়ায় বাড়বে প্রকল্প খরচ।

তবে পরিকল্পনা কমিশন বলছে, নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং দেড় থেকে দুই বছর ধরেই প্রস্তুত করা হয় এসব প্রকল্প। প্রকল্প বাস্তবায়নের জন্য অবকাঠামো তৈরি বলে জানান পরিকল্পনা কমিশনের সদস্য।

তার মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সরকারি বিনিয়োগ দরকার। এছাড়া সরকারি অর্থায়নে বেসরকারি খাতে বিনিয়োগের সুযোগ তৈরি হয়, যাতে বাড়ে কর্মসংস্থান।

আগের সংবাদআ’লীগের সভায় শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে নেতাকর্মীদের ক্ষোভ
পরবর্তি সংবাদখাশোগির সন্ধানে জঙ্গলে তল্লাশি