শিক্ষার্থীদের আন্দোলন, জিয়া হাসানের সাথে আলাপ

 ওমর ফারুক:

নয় দফা দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে তাদের বহুদিনের ক্ষোভের বিস্ফোরণ বলে মন্তব্য করেছেন অনলাইন এক্টিভিস্ট জিয়া হাসান। ফাতেহ২৪ কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

জিয়া হাসান বলেন, বহুদিন ধরেই তারা সড়কের এ মরণব্যাধী দেখে আসছেন। তাদের কারও ভাই মারা গেছে, কারও বোন মারা গেছে, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ হারিয়েছেন মাকে।

‘এ আন্দোলনের পরেও ক্ষমতাশীল আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হবে না। তারা মানুষকে মিথ্যা উন্নয়নের কল্পিত রাজ্যের আশা দিয়ে ক্ষমতা ধরে রেখেছে। ক্ষমতার পরিবর্তন না হলে এর কোনো সুফল আসবে না। তবে এ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রশাসনের কী করা উচিত ছিল আর তারা কী করছে।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা এ আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে, রাষ্ট্রীয় আইন কেউ মানে না। তারা দেখিয়েছে মন্ত্রীদেরও লাইসেন্স নাই, ডিআইজিদেরও লাইসেন্স নাই, পুলিশেরও লাইসেন্স নাই। মন্ত্রীদের গাড়ি থেকে নামতেও বাধ্য করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশ চালানো উচিত।

“আজ রাস্তায় নেমে শিক্ষার্থীদের যে আন্দোলন করতে হচ্ছে, এর দায় আমাদের সকলের। শিক্ষার্থীরা অন্যান্য আন্দোলনের সঙ্গে যুক্ত হলে দেশের সকল অনিয়ম, নৈরাজ্য দূর হয়ে যাবে।” তিনি যোগ করেন।

এ আন্দোলন কোনো ফল বয়ে আনবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, খুব বড় কোন ফল বয়ে না আনলেও কিছু পরিবর্তন তো হবেই। এর কারণ হচ্ছে, এ দেশের ক্ষমতাবান অংশ ও প্রশাসন নিজেদের স্বার্থের বিরুদ্ধে কাজ করে না। শ্রমিক পরিবহন মালিক সমিতিও তাদের স্বার্থের বাহিরে যাবে না। তারা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার নামে প্রতারণা করছে ও করবে। তা নাহলে শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে এখনো সরকার নৌ পরিবহন মন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেনি কেন? এরা সবাই ক্ষমতার মোহে অন্ধ হয়ে আছে।

এ আন্দোলন শিক্ষার্থীদের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে জিয়া হাসান বলেন, আমি মনে করছি প্রশাসনিক কিছুটা চাপ সৃষ্টি হলেও এটা তাদের জন্য ইতিবাচক। এর মাধ্যমে এরা নিজেদের নাগরিক হিসেবে চিনে নিতে পারবে। এবং তারা দেশ গড়াতে অংশ গ্রহনে নিজের প্রয়োজনীয়তা অনুভব করতে পারবে। এইটা তাদেরকে রাজনীতিতেো সচেতন করতে তুলবে। যেহেতু এখনই তাদের ঠেকাতে লীগ বাহিনী ও পুলিশ বাহিনী মাঠে নেমে এসেছে, কোমলমতি শিশুদের ওপর হামলা করছে এইটা তাদেরকে বিভিন্ন ভাবে ট্রমাটাইজড করতে পারে। কিন্ত, এটা তাদেরকে আরও শক্তিশালী করবে। তবে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছাড়া সড়কের এ সঙ্কট দূর করা সম্ভব নয়।

আগের সংবাদট্রাফিক সপ্তাহের প্রথম দিন: মামলা ৩৬৫১
পরবর্তি সংবাদইরানের মোকাবেলায় আমেরিকা-ইসরাইলের গোপন চুক্তি