যারা আন্দোলনে ব্যর্থ তারা গুজব ছড়াচ্ছে: কাদের

ফাতেহ ডেস্ক: যারা আন্দোলনে ব্যর্থ, তারা গুজব সন্ত্রাস চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি। সকালে চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় নির্বাচনি সড়ক যাত্রার সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে বিএনপির ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। বিএনপি নেতারা বড় বড় কথা বললেও কোনো কাজে নেই বলে মন্তব্য করেন তিনি।

এসময় নেতা-কর্মীদের ওবায়দুল কাদের বলেন, কাজের লোক নিজের দলের না হলেও তাকে ভোট দেয়া উচিত। কর্ণফুলীর জনসভা শেষে লোহাগাড়ার চুনোতি, কক্সবাজারের চকোরিয়া বাসস্ট্যান্ড ও রামু ঈদগাহ মাঠে সমাবেশ কআর কথা আওয়ামী লীগ নেতাদের।

সফরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে আছেন দুই প্রেসিডিয়াম সদস্য, এক যুগ্ম সাধারণ সম্পাদক, তিন সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা।

এই সফরে মানুষের কাছে সরকারের উন্নয়নবার্তা পৌঁছানোর পাশাপাশি দলের অন্তকোন্দল মেটানোর দায়িত্বও পালন করছেন তারা। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পথসভা এবং কুমিল্লা ও ফেনীতে দুটি সমাবেশ করেন আওয়ামী লীগ নেতারা। রাতে চট্টগ্রামে অবস্থান করেন তারা।

আগের সংবাদআপনার সুওয়াল: খাঁচায় পাখি বন্দি রাখা কি জায়েয?
পরবর্তি সংবাদবাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনের যে তথ্যগুলো জানা দরকার