‘আন্দোলন সহিংসতার দিকে নেয়ার তথ্য মিলেছে’

ফাতেহ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলন সহিংসতার দিকে নিয়ে যাওয়ার অডিও রেকর্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। নিরাপত্তার স্বার্থে ছাত্রদের ঘরে ফিরিয়ে নিতে অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তিনি। এদিকে সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, যৌক্তিক সব দাবি মেনে নেয়ার পরও আন্দোলন চালানো অযৌক্তিক।

শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে চতুর্থ দিনের মতো সড়কে শিক্ষার্থীরা। বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর-নিরাপত্তার কারণে বাস না নামানোয় নাগরিক দুর্ভোগে চরমে।

এ অবস্থায় নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রদের ৯ দফা দাবি বাস্তবায়ন হচ্ছে। তবে যৌক্তিক এ আন্দোলনকে উসক দিয়ে ফায়দা নেয়ার চেষ্টা করছে একটি মহল।

আন্দোলনকে ভিন্নখাতে নিত ফেইসবুকে অপপ্রচার চলছে উল্লেখ করে এতে বিভ্রান্ত না হ্য়ার তাগিদও দেন মন্ত্রী।

এদিকে শিক্ষার্থীদের দাবি পূরণে সড়ক নিরাপত্তা আইনটি দ্রুত পাস হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাই আন্দোলন প্রত্যাহার করে শিক্ষার্থীদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

সড়ক নিরাপত্তা আইন পাস হলে পরিবহন খাতের বিশৃঙ্খলার লাগাম টেনে ধরা সম্ভব হবে বলেও মনে করেন মন্ত্রী।

আগের সংবাদউত্তরাখণ্ডে দাঙ্গার আশংকা, আতঙ্কে মুসলিমরা
পরবর্তি সংবাদ১৯ লাখ অদক্ষ চালকের হাতে গাড়ির স্টিয়ারিং