
ওমর ফারুক: আরব আমিরাতের দুবাই শহরে পাকিস্তানি সুপাইভাইজারের মাথায় বেট দিয়ে বাড়ি দিয়েছে এক বাংলাদেশি শ্রমিক। বেতন আদায় না করায় বাংলাদেশি এমন কাজ করেছে বলে জানিয়েছে পাকিস্তানি ওই সুপার ভাইজার। মঙ্গলবার দুবাইয়ের আদালতে এ মর্মে জবানবন্দি দেয় ওই পাকিস্তানি। খবর: উর্দু পয়েন্ট
ওই পাকিস্তানি সুপার ভাইজার দাবি করে, বাংলাদেশি এসময় তার কাছ থেকে মোবাইল ফোন চিনিয়ে নিয়েছে। প্রতিবাদ করতে গাড়ি থেকে নামায় তাকে বেট দিয়ে মাথায় বাড়ি দেয়। ফলে সে অজ্ঞান হয়ে পড়ে।
তবে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত বাংলাদেশি শ্রমিক। তিনি গ্রুপের মাঝে ঝগড়া সৃষ্টির ফলে এগিয়ে যান বলে দাবি করেছেন। যদিও প্রত্যক্ষদর্শী একজন পাকিস্তানির পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন এক সুদানি সিনিয়র সুপার ভাইজার। তিনি জানিয়েছেন, ঘটনার এক ঘণ্টা আগেই তাকে ফোন দিয়েছিল পাকিস্তানি। ফোনে সে তাকে জানায়, তার ওপর হামলার পরিকল্পনা করছে একটি গ্রুপ। বেতন না পাওয়ার কারণেই তারা এ ধরণের পরিকল্পনা করছিল। আদালত ৩০ জুলাই পর্যন্ত রায় শুনানি স্থগিত করেছে।
