
ফাতেহ ডেস্ক
চট্টগ্রাম ও তার আশপাশের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও ফেনী জেলার বিভিন্ন স্থানে হালকা ভূ-কম্পন অনুভূত হয়েছে। রবিবার সকালে সকাল ৮টা ৫৮ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। রিখটার স্কেল এ ভূ-কম্পনের মাত্রা ছিল ৪.৯।
আবহাওয়া অধিদপ্তর অফিস জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থলে ছিল মিজোরাম সীমান্ত এলাকা। তবে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ক্ষয়-ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
