
ফাতেহ ডেস্ক: সংরক্ষিত নারী আসন থাকছে আরো ২৫ বছর। সংসদে সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল ২০১৮ সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
রোববার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ ২৫ বছর সংরক্ষিত আসন বহাল রাখতে সংবিধানের সপ্তদশ সংশোধন বিল-২০১৮ পাস হয়।
আইন প্রণয়নকাজে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংবিধানে বিশেষ কোটা চালু হয় ১৯৭২ সালে। সেই থেকে প্রতিটি জাতীয় নির্বাচনেই নারীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ থাকছে।
