৫০ টাকার জন্য আত্মহত্যা

ফাতেহ ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৫০ টাকার জন্য অভিমান করে আত্মহত্যা করেছে আমেনা আক্তার (১৩) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী। ২০০ টাকা চেয়ে ১৫০ টাকা পাওয়ায় অভিমানে আত্মহনন করে সে।

গতকাল বুধবার ঘটনাটি ঘটে উপজেলার আনাইতারা ইউনিয়নের দাঁতপাড়া গ্রামে। আমেনার বাবার নাম আয়নাল হক। সে উপজেলার ফতেপুর ময়নাল হক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিল।

আমেনার পরিবার সূত্রে জানা গেছে, স্কুলের ক্রীড়া অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মায়ের কাছে ২০০ টাকার আবদার করে সে। কিন্তু ১৫০ টাকা দেন তার মা। এতে অভিমান করে নিজের ঘরের বারান্দায় গিয়ে গলায় ওড়না পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা কাজে ব্যস্ত থাকায় বিষয়টি প্রথমে তাদের নজরে আসেনি। কিন্তু কিছুক্ষন পর বাড়ির লোকজন আমেনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আগের সংবাদবিশ্ব বিনোদনে শীর্ষ দশে থাকতে চায় সৌদি আরব
পরবর্তি সংবাদআগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন