আ.লীগ পাল্টাপাল্টি সমাবেশ করবে না: কাদের

ফাতেহ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ কখনও পাল্টা পাল্টি সমাবেশ করবে না। তবে আক্রান্ত হলে জবাব দেয়া হবে।

বিএনপি একটি ভুয়া দল বলেও সমালোচনা করেন তিনি। দুপুরে রাজবাড়ির পাংশায় দলীয় কর্মী সভায় এসব কথা বলেন।

এসময় তিনি আরও জানান, অক্টোবরের মধ্যেই আগামী সংসদ নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তিনি বলেন, সৎ ও যোগ্য প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিষয়ে সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে রয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

আগের সংবাদExactly what do occur to a society as Muslim population develops
পরবর্তি সংবাদফারমার্স ব্যাংকের সাবেক এমডিসহ ৬ জনকে দুদকে জিজ্ঞাসাবাদ