বাগদাদের সুরক্ষিত এলাকায় মর্টার হামলায় নিহত ১ আহত ৩৫

ফাতেহ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় তিনটি মর্টারশেল ছোড়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সরকারি পরিষেবার দুরবস্থা নিয়ে ইরাকের বসরাপ্রদেশে নতুন করে বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ৩৫ জন আহত হন। এ ঘটনায় সেখানে পুনরায় কারফিউ জারি করা হয়। এ কারফিউ জারির মধ্যেই ওই এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের ভবন রয়েছে ওই এলাকায়। এটি বাগদাদের কড়া নিরাপত্তার গ্রিন জোন বা সুরক্ষিত এলাকা। এমন স্থানে এ ধরনের হামলা চালানোর ঘটনা বিরল।

রাজধানীর নিরাপত্তাপ্রধান বলেন, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

দেশটির তেলসমৃদ্ধ দক্ষিণাঞ্চল বসরায় জুলাই থেকে বিক্ষোভ চলে আসছে। দূষিত পানির কারণে ৩০ হাজার মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা কেন্দ্র করে সেখানে বিক্ষোভ ফুঁসে ওঠে। এই বিক্ষোভ পুরো ইরাককে কাঁপিয়ে দিয়েছে।

আগের সংবাদমিয়ানমারের বিচারের পক্ষে রায় আইসিসির
পরবর্তি সংবাদমাদকবিরোধী অভিযানে চার মাসের নিহত ২৪৪