
ইসরাইলের সাথে ম্যাচ বাতিল করার শাস্তি পাচ্ছে আর্জেন্টিনা, এমন দাবীই করলেন ইসরাইলি এক মন্ত্রী।
তিনি বলেন, আর্জেন্টিনা কর্তৃক ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ বাতিলের কারণেই বিশ্বকাপে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। টুইটারে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এভিগডোর লিবারম্যান। তার দাবি, ইসরায়েলের সঙ্গে প্রীতি ম্যাচ খেললে মেসির পেনাল্টি মিস হতো না।
আন্তর্জাতিক অঙ্গনে এবং ফিলিস্তিনিদের পক্ষ থেকে ব্যাপক প্রতিবাদের মুখে আর্জেন্টিনা ইসরায়েলের সঙ্গে ওই প্রীতি ম্যাচটি বাতিল করেছিল। গত ৯ জুন ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সূত্র: দ্য নিউ আরব, পার্স টুডে।
