বেআইনিভাবে কিছু নেতার মনোনয়নপত্র বাতিল: রিজভী

ফাতেহ ডেস্ক: খালেদা জিয়াসহ বিএনপির বেশ কজন নেতার প্রার্থিতা বাতিল আইন মেনে হয়নি বলে অভিযোগ বিএনপির। নির্বাচন কমিশন সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে বলেও দাবি দলটির।

দুপুরে নয়াপল্টন কার্যালয়ে এ অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, আবারও এক তরফা নির্বাচন করতেই বিএনপিকে ভোটের বাইরে রাখার চেষ্টা করছে সরকার।

পাশাপাশি ভোট বানচালে বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের মধ্যে ভীতকর পরিবেশ তৈরি করছে বলেও অভিযোগ তার।

এসময় সব দলের জন্য সমান সুযোগ ও প্রার্থীসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার বন্ধে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান রিজভী।

আগের সংবাদগোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার মনোনয়ন চূড়ান্ত
পরবর্তি সংবাদকিছু প্রার্থী বাদ হলেও ভোটে প্রভাব পড়বে না