টঙ্গীতে সাদপন্থীদের আক্রমণ, সারাদেশে ব্যাপক বিক্ষোভ

ফাতেহ ডেস্ক 

গত ১ ডিসেম্বর (শনিবার) টঙ্গীর ইজতেমার মাঠে সাধারণ তাবলিগি সাথী, উলামায়ে কেরাম ও মাদরাসা ছাত্রদের উপর মাঠ দখল করার অভিসন্ধিতে সাদপন্থীরা নৃশংস হামলা চালায়। এ হামলার প্রতিবাদে ঘোষিত কর্মসূচী অনুযায়ী আজ দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ মুসল্লি, তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্ররা।

দেশের প্রধান প্রধান নগর, মহানগর ও জেলায় এই বিক্ষোভের আয়োজন করা হয়।ঢাকার লালবাগ ও মোহাম্মদপুরে বিশাল বিক্ষোভে জমায়েত হন অনেক মুস্ললি ও মাদরাসার ছাত্র। পাশাপাশি সিলেট, বরিশাল, ফরিদপুর ও কুমিল্লাসহ দেশের অনেক জায়গায় বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এর আগে গতকাল দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এই বিক্ষোভের কর্মসূচী ঘোষণা করা হয়। এতে ছয় দফা দাবী পেশ করা হয়।

১. এ হামলার নির্দেশদাতা ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দীন নাসিম গংসহ হামলার সাথে জড়িত সকলকে আগামী ২৪ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।

২. আহত নিহতদের ক্ষতি পূরণ ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

৩. টঙ্গী ময়দানে এত দিন যেভাবে শুরাভিত্তিক পরিচালিত তাবলীগের সাথী ও উলামায়ে কেরামের অধীনে ছিলো তাদের কাছেই হস্তান্তর করতে হবে।

৪. অতিসত্বর কাকরাইলের সকল কার্যকলাপ হতে ওয়াসিফ ও নাসিম গংকে বহিষ্কার করতে হবে।

৫. সারাদেশের উলামায়ে কেরাম ও শুরাভিত্তিক তাবলীগের সাথীদের উপর হামলার মামলা বন্ধ করে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।

৬. টঙ্গীর অাগামীর বিশ্ব ইজতেমা যথাসময়ে পূর্বঘোষিত (১৮, ১৯, ২০) অনুষ্ঠানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আগের সংবাদবিভিন্ন আসনে বিএনপির প্রার্থীশূন্যতা
পরবর্তি সংবাদগাজীপুরে বাস-লেগুনা সংঘর্ষে মৃত্যু ৫ জনের