ইজতেমা ময়দানে ব্যাপক নিরাপত্তা, পুলিশের মামলায় আসামী পঁচিশ হাজার

ফাতেহ ডেস্ক 

টঙ্গীর ইজতেমা ময়দানে সাদপন্থীদের আক্রমণের ঘটনায় ‘পুলিশের ওপর হামলা’র অভিযোগে অজ্ঞাতনামা ২০-২৫ হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করেছে পুলিশ।রোববার রাতে এসআই রাকিব টঙ্গী পশ্চিম থানায় ওই মামলা (নং ০১) করেন। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

পুলিশ বলছে, নিহত ইসমাইল মণ্ডলের পরিবারও মামলার প্রস্তুতি নিচ্ছে।

পাশাপাশি আক্রান্ত কওমি মাদরাসার ছাত্র ও সাধারণ তাবলীগী সাথীদের মধ্যে এই আক্রমণের ঘটনায় ব্যাপক ক্ষোভের জন্ম নিয়েছে।। তারা সংবাদ সম্মেলন করে তারা সাদপন্থী ওয়াসিফুল ইসলাম ও শাহাবুদ্দিন নাসিমকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়াসহ ৬ দফা দাবি জানিয়েছেন।

এ ছাড়া আজ সারাদেশে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণাও দিয়েছেন তারা। কওমি মাদরাসার ছাত্র ও সাধারণ তাবলীগী সাথীরা রোববার পল্টনের কয়েকটি রাস্তা অবরোধ করে স্লোগানও দেন। আর সংবাদ সম্মেলন শেষে কওমিপন্থী আলেমরা বায়তুল মোকাররম মসজিদের গেটে যান।

সেখানে আগে থেকেই অবস্থান নেয়া ব্যক্তিদের সামনে কর্মসূচি ঘোষণা দেয়া হয়। সংঘর্ষের পর শনিবারই ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নেয় পুলিশ। সেখানে গিয়ে দেখা গেছে, ময়দানের চারপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আগের সংবাদভারতে বাড়ছে যৌন-বিকার, লিঙ্গ-রুপান্তরে আগ্রহ
পরবর্তি সংবাদবামজোটের ইশতেহারে ফতোয়া নিষিদ্ধের প্রতিশ্রুতি