বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে: জয়নুল আবেদীন

ফাতেহ ডেস্ক:

বর্তমানে বিচার বিভাগ, নির্বাহী বিভাগের চাপের মুখে রয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বই নিয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

এ সময় জয়নুল আবেদীন দাবি করেন, সাবেক প্রধান বিচারপতি সিনহাকে পদত্যাগে বাধ্য করার মাধ্যমে সরকার, বিচার বিভাগের নিয়ন্ত্রণ নিয়েছে। এস কে সিনহার পদত্যাগের পরই জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি প্রকাশিত আত্মজীবনীমূলক বইয়ে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দাবি করেন, চাপের মুখে তাকে দেশত্যাগ করতে হয়েছে। তবে এ অভিযোগ মনগড়া বলছেন, আওয়ামী লীগের নেতারা।

আগের সংবাদভোটের আগে সিনহার বই প্রকাশ উদ্দেশ্যমূলক: কাদের
পরবর্তি সংবাদওয়াশিংটন আগুন নিয়ে খেলছে: রাশিয়া