সমাবেশ বানচালে উস্কানি দিচ্ছেন আ. লীগ নেতারা: ফখরুল

ফাতেহ ডেস্ক: সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির শনিবারের সমাবেশ বানচালে আওয়ামী লীগ নেতারা উস্কানীমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অনুমতি পেলে বিএনপি শান্তিপূর্ণ ভাবে সমাবেশ করতে প্রস্তুত বলেও জানান তিনি।

নির্বাচন সামনে রেখে নিজেদের কর্মপরিকল্পনা তোলে ধরতে ঘোষিত এ সমাবেশ সফলে নয়াপল্টনে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলনে মির্জা ফখরুল । শুরুতে ২৭ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী বা নয়াপল্টনে সমাবেশের উদ্যোগ নিলেও পুলিশের পরামর্শে ২৯ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

ঐ দিন রাজধানীতে আওয়ামী লীগের কমর্সূচি থাকায় এখন পর্যন্ত বিএনপিকে অনুমতি দেয়া হচ্ছেনা বলে দাবি করেন বিএনপি মহাসচিব। তবে, শেষ পর্যন্ত অনুমতির জন্য অপেক্ষা করার কথাও জানান তিনি।

আগের সংবাদDefinition Product Marketing Strategy
পরবর্তি সংবাদঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএস বাংলা