‘উপজেলা নির্বাচনে অংশ নিতে চায় বিএনপি নেতারা’

ফাতেহ ডেস্ক

কেন্দ্রের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে বিএনপির স্থানীয় নেতারা অংশ নিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে, ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরো বলেন, উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অভাব হবে না। এসময় বিএনপির আন্দোলন সম্পর্কে তিনি বলেন, গণ আন্দোলন করার মতো এখন কোনো ইস্যু বিএনপির নেই। নির্বাচনে হেরে দলটি ছত্রভঙ্গ ও এলোমেলো অবস্থায় আছে বলেও মন্তব্য করেন কাদের।

এরই মধ্যে দল থেকে অনেকেই সরে যেতে শুরু করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপির মধ্যে বিভক্তি এখন খুবই পরিস্কার।

আগের সংবাদমেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেফতার
পরবর্তি সংবাদবাংলাদেশের সেনাপ্রধানকে সৌদি সরকারের বিশেষ সম্মাননা