সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দায় চাপাচ্ছে বিএনপি-জামায়াত : স্বরাষ্ট্রমন্ত্রী

ফাতেহ ডেস্ক

বিএনপি-জামায়াত সন্ত্রাস চালিয়ে আওয়ামী লীগ ও পুলিশের ওপর দায় চাপাচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রাজধানীর ফার্মগেটে মঙ্গলবার নির্বাচনী প্রচারের সময় তিনি এ কথা বলেন। অন্যদিকে সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় প্রচারে দেখা গেছে নৌকার প্রার্থীদের।

ভোট এগিয়ে আসায় প্রচারে জোর বাড়িয়েছেন প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টায় বিভিন্ন এলাকা ঘুরছেন তারা। নির্বাচনের উত্তাপ টের পাওয়া যাচ্ছে সবখানেই।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় গণসংযোগ করেন ঢাকা-১২ আসনে আওয়ামী লীগ-প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ড করে আওয়ামী লীগ ও পুলিশের ওপর দায় চাপাচ্ছে।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার চালান নৌকার প্রার্থীরা। ঢাকা-১৭ আসনে গণসংযোগে নানা প্রতিশ্রুতি দেন চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক।

নগরীর অন্যান্য আসনেও উন্নয়নের বার্তা নিয়ে প্রচার দেখা গেছে নৌকার প্রার্থীদের।

আগের সংবাদহাইকোর্টে বিএনপির তিন নেতার প্রার্থিতা বাতিল
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ৭ বেসরকারি টেলিভিশনে সম্প্রচার শুরু