
ফাতেহ ডেস্ক: এখন থেকে দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় জনশক্তি রপ্তানি নিয়ে দুদেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক হয়। বৈঠকে অংশ দেন প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
মালয়েশিয়ার দলের নেতৃত্ব দেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী কলাসেগারান। বৈঠকে বাংলাদেশের নির্দিষ্ট ১০টি এজেন্সির মাধ্যমে কর্মী নেয়ার আগের নিয়ম বাতিল করা হয়। অনলাইন পদ্ধতি বাতিল করে আগের নিয়মে শ্রমিক পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত হয় বৈঠকে।
