
ফাতেহ ডেস্ক: ১ সেপ্টেম্বর ২০১৮ বুলগেরিয়ার ৩ জন মন্ত্রী একযোগে পদত্যাগ করলেন। একটি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হওয়ার দেশটির প্রধানমন্ত্রীর আহ্ববানে তারা পদত্যাগ করেন। পরিবহন, স্বরাষ্ট্র এবং আঞ্চলিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের এই তিনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী।
গতকাল শুক্রবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ বলেছেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় রাজনীতিবিদদের দায় নিতে হবে।’
এ দায় নিয়ে পরিবহনমন্ত্রী ইভালো মস্কোস্কি, আঞ্চলিক উন্নয়নমন্ত্রী নিকোলায় নানকভ এবং স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের পদত্যাগের দাবি জানান দেশটির প্রধানমন্ত্রী। সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এরপর প্রধানমন্ত্রীর এই দাবিতে সাড়া দিয়ে এক সংবাদ সম্মেলন করে তিন মন্ত্রী তাদের পদত্যাগের কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যালেন্টিন রাডভের বলেন, ‘এ ধরনের একটি দুর্ঘটনা এড়াতে আমরা অবশ্যই উদ্যোগ নিতে পারিনি।’ গত শনিবার দেশটির উত্তর-পশ্চিমের একটি শহরে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। এতে আহত হন আরও ২০ জন। রাজধানী সোফিয়া থেকে ৮০ কিলোমিটার উত্তরে সভজে শহরে এই দুর্ঘটনা ঘটে। এই নিহতের ঘটনার পর থেকে শহরটিতে শতশত মানুষ আন্দোলন করে আসছিলেন। .
