
ফাতেহ ডেস্ক ঃ
বরিশালে অনিয়মের অভিযোগে বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচনে প্রশাসনের পক্ষপাতিত্ব, কারচুপি, এজেন্টদের মারধর ও জালভোটের অভিযোগ এনে সোমবার (৩০ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন মেয়র প্রার্থী মজিবুর রহমান সরওয়ার।
এর আগে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে ভোট বঝনের ঘোষণা দেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ওবায়দুর রহমান মাহবুব।
বরিশাল টাউনহলের সামনে সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন ওবায়দুর রহমান। তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনি এজেন্টদের বের করে দেওয়া, ডিজিটাল কারচুপি, নৌকার পক্ষে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের কারণে এই ভোট বর্জনের ঘোষণা দিচ্ছি।’
এ সময় ওবায়দুর রহমান মাহবুবের প্রধান নির্বাচনি এজেন্ট অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ নাসিরসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
