বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু

ফাতেহ ডেস্ক: প্রায় তিন মাস বন্ধের পর দিনাজপুরের বড় পুকুরিয়া খনিতে পুরোদমে কয়লা তোলা শুরু হয়েছে। এসব কয়লা গ্রাহক পর্যায়ে বিক্রির পরিবর্তে সরাসরি পাঠানো হচ্ছে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

খনি কর্তৃপক্ষ জানিয়েছেন, ১২১০ নম্বর ফেসের কয়লা ফুরিয়ে যাওয়ায় গত ২২ জুন থেকে কয়লা তোলা বন্ধ ছিল। গত শুক্রবার থেকে নতুন ১৩১৪ নম্বর ফেস থেকে পরীক্ষামূলক কয়লা তোলা শুরু হয়েছে। পর্যায়ক্রমে ১৮শ থেকে ২১শ মেট্রিক টনে বৃদ্ধি পেয়েছে কয়লা তোলার পরিমান।

২০ তারিখের মধ্যে দৈনিক আড়াই হাজার থেকে তিন হাজার মেট্রিক টন কয়লা তোলার আশা করছেন তারা। গত ২২ জুলাই থেকে ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা গায়েবের ঘটনায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিলো।

আগের সংবাদকানাডার সাথে ৩টি উড়োজাহাজ কিনতে চুক্তি সই
পরবর্তি সংবাদবিশ্বে দ্রুত সম্পদ বৃদ্ধির তালিকার শীর্ষে বাংলাদেশ