
ফাতেহ ডেক্স: অপরাধ জগতের যাবতীয় উপাদানে সয়ংসম্পূর্ণ ঢাকার বস্তিগুলো। মাদক, চোরাচালান, হত্যা ও নিরাপদ যৌন কেলেঙ্কারির উপযুক্ত স্থান যেন এসব বস্তিগুলো। মহাখালির সাত তলা বস্তি, তেজগাঁও রেলওয়ের পাশ ঘেষে গড়ে উঠা বস্তি সহ আরো একাধিক বস্তির খবর উঠে এসেছে অপরাধ কার্যক্রমের কেন্দ্রবিন্দু হিসেবে অনুসন্ধানি এক প্রতিবেদনে।
অনুসন্ধান সূত্রে জানা যায় সারা দেশ থেকে খুন-খারাবি করে এসে নিরাপদে জীবন কাটিয়ে দেবার মতো জায়গা হচ্ছে এসব বস্তিগুলো। এছাড়ায় মাদক প্রসারের জন্য এসব বস্তিগুলোকেই নির্বাচন করছে অসাধু চক্রগুলো। প্রশ্ন উঠেছে দারিদ্রতার মুখোশে আড়াল হয়ে থাকা অপরাধ কি তবে চোখ এড়িয়ে যায় নিরাপত্তা কর্মীদের? সারা দেশে যখন মাদকের বিরুদ্ধে যুদ্ধ করছে আইন শৃংক্ষলা রক্ষাকারী বাহিনী তখন বেশ নিরাপদেই সংশ্লিষ্টদের হাতে হাতে পৌঁছে যাচ্ছে মাদক । আর তার ‘স্টেশন’ যেন এসব বস্তিগুলো।
অপরাধের জায়গা এসব বস্তিগুলো এমন অভিযোগ অমূলক নয় শিকার করে পুলিশ বলছে অইন শৃঙক্ষলা সুষ্ঠু রাখতে এসব বস্তিতে নিয়মিত নজর রাখছেন তারা।আজ বৃহ:বার বনানীর কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে গুলশান বিভাগীয় পুলিশ। সেখান থেকে ১৫ জন মাদক ব্যাবসায়ী ও মাদক সেবনকারীকে আটক করে তারা।
পুলিশ জানায়, মাদক আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টার দিকে রাজধানীর অন্যতম বড় কড়াইল বস্তি ঘিরে ফেলে পুলিশ। পরে কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি করা হয়। প্রায় দুই ঘণ্টার অভিযানে মাদক ব্যবসায়ীদের ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশ এও জানায়, চলমান মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে বেশিরভাগ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পলাতক। আর তাদের কেউ এসব বস্তিতে এসে আত্মগোপন করছে কিনা তাও দেখা হচ্ছে।
নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এসব বস্তিগুলোতে সার্বক্ষণিক নজর রাখতে হবে পুলিশের তা না হলে ছোটখাটো পরাধ তো বটেই বড় ধরণের অঘটনও ঘটে যেতে পারে সুযোগ বুঝে যেকোন সময়।
