
ফাতেহ ডেস্ক
ব্রাজিলে একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। পরে গির্জার ভেতরেই আত্মহত্যা করেন হামলাকারী।
সাও পাওলো থেকে একশ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিল্পনগরী ক্যাম্পিনাসে মঙ্গলবার এ হামলা হয়।
দুইটি বন্দুক নিয়ে হামলাকারী হঠাৎ গির্জায় প্রার্থনারত মানুষের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। হামলাকারীর পরিচয় ও হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
সূত্র ঃ নিউ ইয়র্ক টাইমস
