বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ফাতেহ ডেস্ক

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আবারো প্রাণ গেল বাংলাদেশি এক যুবকের। আজ মঙ্গলবার ভোরে নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া সীমান্তে ঘটেছে এ ঘটনা। নিহত যুবকের নাম খলিল (২৫)।

খলিল ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই গ্রামের শমসের আলীর ছেলে।

জানা যায়, বিএসএফের ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা খলিলকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ নিয়ে যায় বিএসএফ।

বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম আজ সকালে বলেন, খলিলের লাশ ফেরত চেয়ে ভুজারীপাড়া বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে। দুপুরে উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হবে। বৈঠক শেষে বিএসএফ-এর লাশ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

এইচআর

আগের সংবাদবাংলাদেশে ইসলামের প্রথম মসজিদ
পরবর্তি সংবাদকানাডা থেকে অস্ত্র যাচ্ছে সৌদিতে, ব্যবহার হতে পারে ইয়েমেনে