চলনবিলে নৌকাডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩

ফাতেহ ডেস্ক: পাবনার চলনবিলে নৌকাডুবির পর মমতাজ পারভীন শিউলী ও শাহনাজ খাতুন পারুল নামে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৩ জন।

চাটমোহরের হান্ডিয়াল পাইকপাড়া ঘাট এলাকায় শুক্রবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা। এখনো নিখোঁজ– আবদুল বিল্লাল গণি, স্বপন হোসেন ও তার মেয়ে সাদিয়া খাতুন। তারা ইশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য।

নৌকার মাঝি সুমন হোসেন জানান, চলনবিলে বেড়ানো শেষে চাটমোহরে ফিরছিলেন তারা। পথে ছই ভেঙ্গে নৌকাটি উল্টে যায়। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।

আগের সংবাদগণতন্ত্র ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ: ফখরুল
পরবর্তি সংবাদচীনে লাখ লাখ উইঘুর মুসলিমকে আটকের খবরে জাতিসংঘের উদ্বেগ