
ফাতেহ ডেস্ক: কুমিল্লার দাউকান্দিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
আজ শনিবার ভোর পৌনে ৬টারঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
দাউকান্দি হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নকিব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
