র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে কক্সবাজারে নিহত ১

ফাতেহ ডেস্ক: কক্সবাজারের পেকুয়ায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। নিহত তারেক কুতুবদিয়ার জলদস্যু দিদার বাহিনী অন্যতম সদস্য বলে দাবি র‌্যাবের।

ভোরে পেকুয়ার মগনামা এলাকায় টহল দেয়ার সময় জলদস্যুরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে। র‍্যাবও পাল্টা গুলি করলে দুপক্ষের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপি গোলাগুলি হয়। পরে অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় তারেককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তারেককে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

নিহতের বিরুদ্ধে দস্যুতা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‍্যাব।

আগের সংবাদশান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে অঙ্গীকার রাজনীতিকদের
পরবর্তি সংবাদইয়েমেন ইস্যুতে শান্তি আলোচনায় অংশ নিতে সুইডেনে হুতিরা