গাজিপুরে ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি, নিহত ২

ফাতেহ ডেস্ক

গাজীপুরে কালীগঞ্জ উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ২টার দিকে কালীগঞ্জ নাগরি ইউনিয়নের রাথুরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

উলুখোলা ফাঁড়ির ওসি গোলাম মাওলা জানান, রাত আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলার রাথুরা গ্রামে মৃত মাজনুনের বাড়িতে ১০-১২ জনের একদল ডাকাত হানা দেয়।

বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পায়। এসময় ডাকাতদের ধাওয়া করে দুই যুবককে আটক করে গণপিটুনি দেয় স্থানীরা। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। গণপিটুনিতে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে পরে পুলিশ গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানোর হচ্ছে বলে জানান ওসি।

আগের সংবাদএসএসসি পরীক্ষাকে সামনে রেখে সামাজিক মাধ্যমও নজরদারিতে রয়েছে
পরবর্তি সংবাদসংসদ নির্বাচন ১০ বছর পর পর করার প্রস্তাব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ-নেতার