দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ বন্ধ

ফাতেহ ডেস্ক: সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শোকার্ত শিক্ষার্থীদের শান্ত থাকতে এবং ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে শিক্ষামন্ত্রী। এর আগে বুধবার মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষামন্ত্রী সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানান।

তিনি বলেন, দোষীদের সর্বোচ্চ শাস্তির বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আগের সংবাদযা ফিলিস্তিনিদের কাছে গ্রহণীয় নয়, তাতে আমাদেরও সম্মতি নেই : সৌদি বাদশাহ
পরবর্তি সংবাদময়মনসিংহ থেকে ঢাকা সকাল-সন্ধ্যা বাস বন্ধ