
ফাতেহ ডেস্ক: ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে নগরবাসী। কমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালে সকাল থেকেই যাত্রীদের ভিড়।
ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় দুপুরের পর থেকে যাত্রীর চাপ বাড়বে বলে জানিয়েছে বাস ও রেল কর্তৃপক্ষ। এদিকে কমলাপুরে সকালের বেশিরভাগ ট্রেনের সূচি পরিবর্তন হয়েছে।
প্রায় প্রতিটি ট্রেনই নির্ধারিত সূচির প্রায় ২ থেকে ৩ ঘন্টা পর ছেড়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।এদিকে মহাসড়কে যানজট থাকায়, প্রায় প্রতিটি বাসই টার্মিনালে পৌঁছাচ্ছে দেরিতে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
গত চারদিন প্রতিটি মহা সড়কে কঠিন জ্যামের পর আজ থেকে একটু একটু করে ফাঁকা হচ্ছে মহা সড়কগুলো। ঈদের আমেজ চলে আসছে শহর বন্দরে।
পথে পথে গুরু আর কুরবানীর পশুর হাঁক ডাক চিৎকার শোনা যাচ্ছে।
