মেয়েকে ধর্ষণচেষ্টার দায়ে গ্রেপ্তার বাবা

ফাতেহ ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে ‘মাদকাসক্ত’ বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কালিয়াকৈর থানার এসআই আবু সাইদ জানান, উপজেলার দীঘিরপাড় বটতলা এলাকায় গতকাল রোবাবর দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই ‘মাদকাসক্ত’ ব্যক্তি (৪০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ঘজিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি কালিয়াকৈর উপজেলার দীঘিরপাড় বটতলা এলাকায় চুল কাটার কাজ করেন।

এসআই সাইদ বলেন, ওই ব্যক্তি ও তার পোশাক শ্রমিক স্ত্রী তাদের ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে বটতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন। সকালে স্বামী-স্ত্রী দুইজনই কাজে বের হন। মেয়ে বাড়িতে সংসারের কাজ করে।

দুপুরে বাবা নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বাবাকে গাছে বেঁধে মারধর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

আগের সংবাদসততা-নিষ্ঠা নিয়ে কাজ করতে মন্ত্রীদের নির্দেশ
পরবর্তি সংবাদফিলিস্তিনে জ্বালানি-সংকট : মারাত্মক হুমকির মুখে শিশুরা