দিনাজপুরে ধর্ষণের শিকার মাদরাসা-ছাত্রী

ফাতেহ ডেস্ক

আকাশ নামে এক বখাটে যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে মাদরাসা-পড়ুয়া এক কাঠমিস্ত্রি-কন্যা। শনিবার সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটেছে দিনাজপুর শহরের রামনগর হিরাহার এলাকায়। এ ঘটনায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে রাজমিস্ত্রি বাবা ও দিনমজুর মায়ের অনুপস্থিতিতে ভিকটিমের বাড়িতে প্রবেশ করে রামনগর ইন্দ্রার মোড় এলাকার বখাটে যুবক আকাশ। এ সময় সে মেয়েটির হাত ও মুখ বেঁধে ফেলে ধর্ষণ করে। পরে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ধর্ষক আকাশ তাকে ফেলে পালিয়ে যায়। পরে প্রতিবেশী এক মহিলা আওয়াজ পেয়ে ঘরে ঢুকে মেয়েটিকে দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে।

রাতেই মেয়েটির বাবা-মা আসলে ভিকটিমকে নিয়ে কোতোয়ালি থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। এই অভিযোগে রামনগর ইন্দ্রার মোড় এলাকার যুবক আকাশকে একমাত্র আসামি করা হয়েছে। আকাশ ওই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে জানান, অভিযুক্তকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।

এইচআর/

আগের সংবাদসৌদি যুবরাজই খাশোগজি হত্যার মূল নায়ক, জাতিসংঘের তদন্ত দলের উপলব্ধি
পরবর্তি সংবাদইজতেমা বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক, কাঙ্ক্ষিত কোনো সুরাহাই হয়নি