
ফাতেহ ডেস্ক: এ বছরের ডিসেম্বরে পদ্মাসেতুর কাজ শেষ হচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার সেতুভবনে পদ্মাসেতু প্রকল্প, এক্সপ্রেসওয়ে, স্থায়ী নদীতীর সংরক্ষণ প্রকল্পের নির্মাণ কাজ বিষয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, যান চলাচলের জন্য সেতুটি কবে খুলে দেয়া হবে, তা চলতি মাসের শেষে জানানো হবে। পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি প্রায় ৬০ শতাংশ হলেও মূল সেতুর কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
এসময় তিনি জানান, আগামী ১৩ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মাসেতু পরিদর্শনে যাবেন। সেতুতে রেলওয়ে প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেই সাথে নদী শাসন কার্যক্রম, ঢাকা-মাওয়া ছয় লেনের চলমান কাজসহ বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
