রাজধানীতে লেগুনা চলবে না: ডিএমপি কমিশনার

ফাতেহ ডেস্ক: এগুলোর জন্যই সড়কে বিশৃঙ্খলা তৈরি হয় মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘রাজধানীতে এখন থেকে আর কোনো লেগুনা চলবে না।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে একথা বলেন তিনি।

এসময় আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। তাই এখন থেকে আর কোনো লেগুনা চলবে না। এতদিন যেসব লেগুনা চলছে, তার কোনো রুট পারমিট নেই। সব অবৈধভাবে চলছে, কারো কোনো অনুমতি নেই।’

তিনি আরো বলেন, ‘তবে শহরের উপকণ্ঠে লেগুনা চলতে পারবে। সেখানে লেগুনা চললে কোনো বাধা দেয়া হবে না। যেমন বসিলা, ৩০০ ফিট এলাকার ওদিকে চলতে পারবে।’

আগের সংবাদশুক্রবার রাজধানী ঢাকায় ৩ দফা দাবীতে হেফাজতের বিক্ষোভ
পরবর্তি সংবাদপাকিস্তানের ১৩তম রাষ্ট্রপতি হলেন আরিফ আলভি