
ফাতেহ ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ওসমান গণি মারা গেছেন। সিঙ্গাপুরের একটি হাসপাতালে সকালে মৃত্যু হয় তার।
জুলাইয়ে ফুসফুস ক্যান্সার ধরা পড়ে ৬৯ বছর বয়সি ওসমান গণির। ১৪ অগাস্ট থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ওসমান গণির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তার পরিবার।
ডিএনসিসির ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গণি বাড্ডা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছিলেন ওসমান গণি।
