
ফাতেহ ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে পর্যটকবাহী ‘ডাক বোট’ উল্টে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে বৃহস্পতিবার উভচর ওই বাহনটি ব্রানসন শহরের কাছে টেবল রক লেকে উল্টে যায়।
নৌকা ডুবির ঘটনায় যে ১৭ জনের প্রাণ গেছে তাদের মধ্যে ৯ জনই একই পরিবারের। ১১ সদস্যের পরিবারের ৯ জনকে হারানো নারীর নাম টিয়া কোলম্যান।
ফক্স নিউজকে টিয়া কোলম্যান বলেন, আমি আমার সব সন্তান, স্বামী, শ্বশুর, শাশুড়ি, আঙ্কেল, বোনের মতো ননদ, ভাগ্নিকে হারিয়েছে। আমি ঠিক আছি, কিন্তু এটা খুবই কঠিন।
পর্যটকদের পছন্দের টেবিল রক লেকে গতকাল ‘ডাক বোট’টি যখন উল্টে যায় তখন এতে ৩১ জন যাত্রী ছিলেন। নিহতের বয়স ১ থেকে ৭০ বছরের মধ্যে বলে জানা গেছে।
