
ফাতেহ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় গ্যাসের চুলার আগুনে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
দগ্ধরা হলেন নারায়ণ, অর্চনা, সুস্মিতা, শ্রী নাথ, হরিদাশ, রমিথ, শাওন, অর্পিতা ও অনামিকা।
চিকিৎসকেরা জানিয়েছেন, হরিদাশের ৯০ ভাগ, সুমিত্রার ৬০ ভাগ, অনামিকার ৪২, শ্রীনাথ বর্মনের ৩০, অর্পিতার ৪৪ ও শাওনের ৪২ ভাগ শরীর পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
স্বজন ও প্রতিবেশীরা জানিয়েছেন, সকাল ৭টার দিকে ফতুল্লার কোতালেরবাগ হক বাজার এলাকায় নারায়ণ চন্দ্রের বাসায় আগুন লাগে। পরে দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেয়া হয়।
গ্যাসের লিকেজ থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
