
ফাতেহ ডেস্ক: ঈদের পরও রাজধানী ছাড়ছেন অনেকে। ঢাকার বাস ও ট্রেন স্টেশনে দেখা গেছে যাত্রী ভিড়। তবে বাড়তি ভাড়ার যন্ত্রনা নেই।
ঈদযাত্রার অসহনীয় দুর্ভোগ এড়াতে, ঢাকায় কোরবানি দিতে বা কাজের চাপসহ নানা কারণে যারা ঈদে গ্রামের বাড়িতে যেতে পারেননি তারাই এখন ঢাকা ছাড়ছেন।
দেরিতে হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে চান তারা। এদিকে ছুটি শেষে রোববার থেকে অফিস খোলা, তাই কাল থেকে ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়বে।
আজ অনেকেই ফিরে আসছে ঢাকায়। কারণ কালকের অনাঙ্খিত জ্যাম নাকাল হতে পারে।
